
২ ঘণ্টা গুলি বিনিময়ের পর উজোবাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণে: পুলিশ সুপার
প্রতিবেদক, শেরপুর
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১৬:২৫

খালে ভাসা ড্রামে নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ছবি: সময় সংবাদ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় খালের পানিতে ভাসমান থাকা একটি প্লাস্টিকের ড্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার কুডিকাহনিয়া বাজারসংলগ্ন সেতু নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে নীল রঙের একটি প্লাস্টিকের ড্রাম খালের পানিতে ভাসতে দেখে এলাকাবাসীর মধ্যে সন্দেহ হয়। এ সময় তারা স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে শ্রীবরদী থানায় খবর পাঠান।
পুলিশ এস ড্রামটি খুলে গলায় কাপড় পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পান। মরদেহের কপাল ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আব্দুল লতিফ বলেন, ‘পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থলে রয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে কাজ চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’