
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান
প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৪:৩৫

পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার। ছবি: সময় সংবাদ
পিরোজপুরের নাজিরপুরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের তিন দিন পর রীনা বেপারী (৩৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ফেরিঘাটের মধুরাবাধ এলাকা থেকে ওই মরদেহটি উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল।
রীনা বেপারী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠি গ্রামের শংকর বেপারীর স্ত্রী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে শ্রীরামকাঠীতে ট্রলারডুবির দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে রীনা বেপারী নিখোঁজ ছিলেন।
এ বিষয়ে পিরোজপুর জেলা ফায়ার সার্ভিসের সহকারীর উপ-পরিচালক রায়হানুর আশরাফ জানান, দুর্ঘটনার দিনই এক শিশুর মরদেহ উদ্ধার করতে পেরেছিলাম। তবে গৃহবধূ নিখোঁজ ছিলেন। সকালে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, পুলিশ, উপজেলা প্রশাসন ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ট্রলারে আমাদের উদ্ধার অভিযান চলমান ছিল। সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মধুরাবাধ এলাকা থেকে মরদেহটি শনাক্ত করা হয়। নিহতের দেবর মরদেহটি শনাক্ত করার পর প্রশাসনিক প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, ‘সকালে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অবহেলা বা গাফিলতির অভিযোগ উঠবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া ইজারা দেয়া ঘাটের লোকজনের যদি কোনো অবহেলা থেকে থাকে, তবে ঘাটের ইজারা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।’