
ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১২:৫০

মাদারীপুরের কালকিনিতে গুচ্ছগ্রামের জরাজীর্ণ ঘর। ছবি: সময় সংবাদ
ভূমিহীন ও অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিতে একসময় নির্মাণ করা হয়েছিল গুচ্ছগ্রাম বা আশ্রয়ণ প্রকল্প। উদ্দেশ্য ছিল আশ্রয়হীন মানুষের নিরাপদ আবাসন ও স্বাভাবিক জীবন নিশ্চিত করা। কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে। মাদারীপুরের গুচ্ছগ্রামগুলোতে প্রায় ৪০ বছর আগে নির্মিত ঘরের টিনের চালে মরিচা পড়েছে, ভেঙে গেছে বেড়া। হেলে পড়া এসব জরাজীর্ণ ঘরে জীবনের ঝুঁকি নিয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বাসিন্দারা।
সরেজমিনে মাদারীপুরের কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ‘চর পাঙ্গাশিয়া’ গুচ্ছগ্রাম ঘুরে দেখা যায়, জরাজীর্ণ ঘরের চালা, ভাঙা টিনের বেড়া আর নড়বড়ে কাঠামোর মধ্যেই ঝুঁকি নিয়ে বসবাস করছেন বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়ে যায়। দীর্ঘদিন কোনো সংস্কার না হওয়ায় সরকারি এই ঘরগুলোই এখন তাদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাসিন্দারা জানান, নতুন ঘরের আশায় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতরে বারবার ধরনা দিয়েছেন অনেকে। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও তাদের ভাগ্যে জোটেনি নতুন বাসস্থান। শুধু ঘরের সংকটই নয়, গুচ্ছগ্রামে যাতায়াতের জন্য কোনো পাকা রাস্তাও নেই। ফলে বর্ষায় কাদাপানিতে চলাচল চরম দুর্বিষহ হয়ে পড়ে। এছাড়া সড়কবাতির ব্যবস্থা না থাকায় রাত নামলেই নেমে আসে ঘুটঘুটে অন্ধকার; বাড়ে শিশু, নারী ও বৃদ্ধদের নিরাপত্তাহীনতা। জেলার প্রায় প্রতিটি গুচ্ছগ্রামেরই চিত্র একই রকম।
এদিকে আশ্রয়ের জন্য পাওয়া সরকারি ঘর ও জমি ঘিরেও উঠেছে গুরুতর অভিযোগ। ধারের মাত্র ২০ হাজার টাকা পরিশোধ করতে না পারায় কালকিনি পৌরসভার চর পাঙ্গাশিয়া গুচ্ছগ্রামের ফজিলা বেগম নামে এক বৃদ্ধার কাছ থেকে জোরপূর্বক সরকারি ঘরসহ জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। ২০১০ সালের এ ঘটনার পর গুচ্ছগ্রাম ছেড়ে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে বেঁচে আছেন সহায়-সম্বলহীন ফজিলা। সরকারি এই সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের কোনো নিয়ম না থাকলেও সমঝোতার মাধ্যমে জমি কিনেছেন বলে দাবি অভিযুক্ত আব্দুল হাকিম হাওলাদারের। একইভাবে পাশের কবিরের ঘরসহ জমিও কিনে নিয়েছেন হায়াত নামে আরেক ব্যক্তি।
তথ্যমতে, জেলার পাঁচটি উপজেলায় মোট ১৫টি গুচ্ছগ্রাম রয়েছে। এসব গুচ্ছগ্রামে বসবাস করে প্রায় এক হাজার পরিবার। অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য এসব ঘর নির্মাণ করা হলেও নিয়মিত তদারকি ও সংস্কারের অভাবে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন হতদরিদ্ররা।
গুচ্ছগ্রামের বাসিন্দা চম্পা বেগম বলেন, ‘সরকার ৪০ বছর আগে একখানা টিনশেড ঘর দিয়েছিল। সেই ঘর ভেঙে বসবাসের অনুপযোগী হয়ে গেছে। বৃষ্টি হলে পানিতে সব ভেসে যায়, আর ঝড় হলে আতঙ্কে থাকি। আমরা এখানকার সবাই নতুন ঘর চাই।’
শিপন বালী নামে আরেক বাসিন্দা বলেন, ‘গুচ্ছগ্রামে কোনো বিয়ে বা সামাজিক অনুষ্ঠান করার জায়গা নেই। যার কারণে মেয়েদের ভালো কোথাও বিয়ে দিতে পারি না, ছেলেদের অনুষ্ঠানও ঠিকমতো হয় না। সরকার যদি আরও বড় পরিসরে জমিসহ নতুন ঘর করে দেয়, তাহলে সবাই উপকৃত হবো।’
ভুক্তভোগী ফজিলা বেগমের ছোট ছেলে মো. হান্নান সরদার বলেন, ‘আমার মা ২০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই ধারের টাকা শোধ করতে না পারায় গুচ্ছগ্রামের সরকারি ঘর ও জমি লিখে নেয় হাকিম হাওলাদার। সে তৎকালীন পৌরসভায় চাকরি করত। ক্ষমতার জোরে আমাদের আশ্রয়টুকু সে লিখে নেয়। আমাদের এখন থাকার জায়গা নেই। সরকারের কাছে মায়ের জমি ফেরত চাই, পাশাপাশি হাকিমের বিচার চাই।’
অভিযুক্ত আব্দুল হাকিম হাওলাদার বলেন, ‘আমি টাকা দিয়ে জমি ও ঘর কিনেছি। এ বিষয় নিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। পরে আমি কাগজপত্র ঠিক করেছি। ফজিলা বেগমের ঘর জোরপূর্বক দখল বা দলিল করে নেইনি।’
এ বিষয়ে মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার বলেন, ‘সরকার ভূমিহীনদের বসবাসের জন্য ঘর দিয়েছে। কিন্তু এই জমি কোনোভাবেই বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। যারা এ ধরনের অনিয়ম করেছে, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি ভুক্তভোগীদের জমি ফিরিয়ে দেয়াসহ শিগগিরই গুচ্ছগ্রামের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’