মধ্যরাত থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা, যথাসময়ে চাল দাবি জেলেদের
আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে মা ইলিশ সংরক্ষণে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা। এ সময় নদী ও সাগরে বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার। নিষেধাজ্ঞা শুরু হলে আবারও আয়-রোজগার বন্ধ হয়ে বিপাকে পড়বেন উপকূলের হাজারো জেলে। ফলে যথাসময়ে সরকারি বরাদ্দের চাল দেওয়ার দাবি জেলেদের।
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২:৪৮