
পোলার্ডকে প্রধান কোচের দায়িত্ব দিল মুম্বাই ইন্ডিয়ান্স
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:২৫

প্রথম একক ফুটবলার হিসেবে মেসি এই পুরস্কার জিতেছেন। ছবি: এএফপি
প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার জিতে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, নেলসন ম্যান্ডেলা, জে. কে. রাওলিং ও বব ডিলানের মতো ব্যক্তিদের হাতে উঠলেও এটি এতদিন কোনো একক ফুটবলারের ছোঁয়া পায়নি। মেসিই প্রথম একক ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন।
প্রতিবছর শিল্পকলা, সাহিত্য, সামাজিক বিজ্ঞান, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা, আন্তর্জাতিক সহযোগিতা, শান্তি ও সম্প্রীতি, যোগাযোগ ও মানবিক বিদ্যা ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে স্পেনের আস্তুরিয়াস ফাউন্ডেশন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করে থাকে। মেসি ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার (২৩ অক্টোবর) এই পুরস্কার গ্রহণ করেছেন।
স্পেনের ওভিয়েদো শহরের ক্যাম্পোআমর থিয়েটারে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। স্পেনের রাজপরিবারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রিন্সেস অব আস্তুরিয়াস লিওনরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মেসি।
প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশনের সভাপতি আনা আই. ফার্নান্দেজ আলভারেজ পুরস্কার প্রদানের কারণ ব্যাখ্যা করে বলেন, ‘অসাধারণ ক্রীড়াজীবন, বিস্ময়কর প্রতিভা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে অব্যাহত দাতব্য কর্মকাণ্ডের জন্য, পাশাপাশি ধারাবাহিকতা, বিনয় এবং দলগত খেলার প্রতি অঙ্গীকারের মাধ্যমে সবার শ্রদ্ধা ও প্রশংসা অর্জনের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।’
পুরস্কার গ্রহণের আগে মেসি বলেন, ‘এই পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উচ্ছ্বসিত। এটি ক্রীড়াঙ্গনের গণ্ডি ছাড়িয়ে আরও অনেক কিছুকে প্রতিনিধিত্ব করে। আমি জানি, এই পুরস্কারের গুরুত্ব কতটা। কারণ, আমি ২০ বছরেরও বেশি সময় স্পেনে বসবাস করেছি এবং এই স্বীকৃতির তাৎপর্য সম্পর্কে আমি অবগত।’