স্ট্রোকের পর সুস্থ হওয়ার সম্ভাবনা: রোগ নির্ণয়-চিকিৎসা-পুনরুদ্ধারের পথ
স্ট্রোকের পর রোগীকে হাসপাতালে নেয়ার সময় এবং পরে পরিবারের মনে অসংখ্য প্রশ্ন তৈরি হয়—রোগী কি আগের মতো কথা বলতে পারবেন? হাঁটতে পারবেন? স্মৃতিশক্তি কি ফিরে আসবে? স্বাভাবিক জীবনে ফেরা কি সম্ভব? এসব প্রশ্নের উত্তর স্ট্রোকের কারণ ও ধরণভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। স্ট্রোকের পর পূর্ণ সুস্থতায় ফেরা নির্ভর করে মস্তিষ্কের কোন অংশে এবং কী মাত্রায় তা আঘাত করেছে, কতো দ্রুত চিকিৎসা শুরু হয়েছে এবং স্ট্রোক পরবর্তী পুনর্বাসন কতটা দক্ষতার সঙ্গে করা হয়েছে—এসব বিষয়ের ওপর।
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৫:৩৯