ধলেশ্বরী নদীতে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০:৬