
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী
প্রতিবেদক, মুন্সিগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৬

মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদী থেকে ফাতেমা আক্তার (১০) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন নদীতে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। পরে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত ফাতেমা আক্তার নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শিয়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম শাহীন মিয়া এবং মায়ের নাম নাজমা বেগম।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর স্কুল ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে পাশের বুড়িগঙ্গা নদীতে গোসল করতে যায় ফাতেমা। একপর্যায়ে তার দুই বান্ধবী নদী থেকে উঠে এলেও ফাতেমা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করেও সন্ধান পাননি। পরে এ ঘটনায় ফাতেমার নানি হাসেন বানু ফতুল্লা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।
নিখোঁজ হওয়ার তিন দিন পর ঘটনাস্থল থেকে আনুমানিক ১৫ থেকে ১৭ কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল মাবুদের নির্দেশনায় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য ও অন্যান্য সূত্রের মাধ্যমে মরদেহটি ফাতেমার বলে শনাক্ত করেন।
পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের সময় ডিএনএ নমুনা ও ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করা হয়।
ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।