যুগ যুগ ধরে একই আঙিনায় চলছে নামাজ ও পূজা
‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ।’ কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার এই গানের কথার অনন্য দৃষ্টান্ত মিলল লালমনিরহাটে। জেলার পৌর শহরের কালীবাড়ি এলাকায় একই জমির আঙিনায় পাশাপাশি দাঁড়িয়ে আছে মসজিদ ও মন্দির। একপাশে যখন ধূপকাঠি ও উলুধ্বনি, অন্যপাশে তখন আতরের সুঘ্রাণ ও নামাজ। কোনো প্রকার রেষারেষি বা বিভেদ ছাড়াই যুগের পর যুগ ধরে পাশাপাশি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পুরান বাজার জামে মসজিদ এবং কালীবাড়ি সর্বজনীন মন্দির দেশে ধর্মীয় সম্প্রীতির এক বিরল ও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৬