সিটির শিরোপা কেড়ে নেয়ার পক্ষে নন এনরিকে
আর্থিক অনিয়মের অভিযোগে বড় শাস্তির ঝুঁকিতে ম্যানচেস্টার সিটি। শাস্তি হিসেবে পয়েন্ট কাটা বা প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পাশাপাশি ক্লাবটির জেতা শিরোপা কেড়ে নেয়ার দাবিও উঠেছে। তবে মাঠের পারফরম্যান্স বিবেচনায় সিটির শিরোপা কেড়ে নেয়ার পক্ষে নন পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, নিজেদের যোগ্যতায় ট্রফি জিতেছে ইংলিশ ক্লাবটি।
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৯:১৮