
নিজের ওপর ক্ষুব্ধ ভিনিসিউসের ফর্মে ফেরার প্রতিশ্রুতি
খেলা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৬:৪১

পিএসজি বনাম ম্যানসিটি ম্যাচে বল দখলের লড়াই। ছবি: রয়টার্স
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৪-২ গোলের জয়ের পরও নিজের দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ লুইস এনরিকে। তার মতে, ম্যাচের একপর্যায়ে এই লড়াইয়ে হেরে যাওয়ার ঝুঁকিতেও ছিল ফরাসি জায়ান্টরা। প্রথমার্ধে তিন গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও বিরতির পর দলের খেলার তীব্রতা কমে যাওয়ায় স্বস্তিতে থাকতে পারেননি স্প্যানিশ এই কোচ।
বুধবার (১৪ অক্টোবর) ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ৪৫ মিনিটে দুর্দান্ত ফুটবল খেলেই ৩-০ গোলে এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা। কিন্তু বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ হারাতে থাকে সফরকারীরা।
ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের নেতৃত্ব দেন আর্লিং হলান্ড। দুই গোল করে স্বাগতিকদের আবারও ম্যাচে ফেরার সুযোগ করে দেন তিনি। শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় পেলেও পিএসজির জন্য ম্যাচটি মোটেও সহজ ছিল না।
উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় পিএসজি। এ ছাড়া তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসে। এসব সুযোগ কাজে লাগাতে না পারায় ম্যাচে ফেরার দরজা খুলে গিয়েছিল এনজো মারেস্কার দলের সামনে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত উদ্বেগে থাকতে হয় সফরকারী সমর্থকদের।
ম্যাচ শেষে নিজেদের পারফরম্যান্স নিয়ে মিশ্র অনুভূতির কথা জানান এনরিকে। তার মতে, বিরতিতে বড় ব্যবধানে এগিয়ে থাকলে অনেক সময় খেলোয়াড়দের মধ্যে আত্মতুষ্টি তৈরি হয়, যা বিপজ্জনক হয়ে উঠতে পারে।
সাংবাদিকদের এনরিকে বলেন, 'আমি কতটা গর্বিত? সেটা বলা কঠিন, কারণ ম্যাচে অনেক ভিন্ন ভিন্ন মুহূর্ত ছিল। প্রথমার্ধে আমরা দল হিসেবে যেভাবে খেলতে চাই, তা দেখাতে পেরেছি। তবে বিরতিতে ৩-০ গোলে এগিয়ে থাকতে আমার ভালো লাগে না।'
স্বাগতিকরা অবিশ্বাস্য প্রত্যাবর্তনের কতটা কাছাকাছি পৌঁছেছিল, সেটিও তুলে ধরেন তিনি। এনরিকে বলেন, 'বেশির ভাগ মানুষই মনে করে, ম্যাচ জিতে গেছে। কিন্তু বাস্তবে তা কখনোই নিশ্চিত নয়। ভাগ্য একটু কম সহায়ক হলে এ ধরনের ম্যাচ আমরা হারতেও পারি। দ্বিতীয়ার্ধে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। তারা আরও বেশি গোল করার যোগ্যতা রাখত। একটু দুর্ভাগ্য হলেই আমরা এই ম্যাচটি হেরে যেতে পারতাম।'
টানা দুইবারের চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজির সামনে এবার ইতিহাস গড়ে টানা তৃতীয়বার ইউরোপসেরার মুকুট জয়ের হাতছানি। এমন কীর্তি গড়ে রিয়াল মাদ্রিদের পাশে নাম লেখাতে চায় দলটি। বর্তমানে লিগ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও মৌসুমের শুরুতেই সাফল্য নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে রাজি নন এনরিকে।
বার্সেলোনার বিপক্ষে আসন্ন মহারণ নিয়ে প্রশ্ন করা হলে ৫৪ বছর বয়সী এই কোচ প্রত্যাশার পারদ নামিয়ে রাখেন।
এনরিকে বলেন, 'এরপর পিএসজি বনাম বার্সেলোনা? মৌসুমের এই পর্যায়ে সেরা দল হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, মৌসুমের শেষে সেরা দল হওয়া।'
এমন বাস্তববাদী মনোভাব দেখা গেছে তার পরবর্তী প্রতিপক্ষ বার্সেলোনার কোচ হান্সি ফ্লিকের কথাতেও। মঙ্গলবার (১৩ অক্টোবর) গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টানা ১০ ম্যাচে জয়ের রেকর্ড ধরে রাখে বার্সেলোনা। ম্যাচের পর ফ্লিক বলেন, 'ফুটবল খুব দ্রুত বদলে যেতে পারে। এই পরিস্থিতিতে আমরা গর্বিত। তবে আমাদের উচ্চাকাঙ্ক্ষা আরও বড়; আমরা শিরোপা জিততে চাই। এখনই আমরা কিছুই জিতিনি। বড় শিরোপা জেতা হয় মে ও জুন মাসে। আমরা প্রতিদিন সেই লক্ষ্যেই কাজ করছি।'