
অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:৫৯

বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে নরওয়ের ক্লাব ভাইকিং। ছবি:রয়টার্স
চ্যাম্পিয়ন্স লিগে স্মরণীয় এক রাত পার করল নরওয়ের ক্লাব ভাইকিং। মঙ্গলবার (১৩ অক্টোবর) রোমাঞ্চে ঠাসা ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখকে ৩-৩ গোলে ড্র করেছে তারা।
ভাইকিং স্তাদিওনে দ্বিতীয়ার্ধে মাত্র এক মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মাইকেল অলিসে। এই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ৯০ মিনিটে জ্লাতকো ত্রিপিচের ক্রস থেকে গোল করেন বদলি খেলোয়াড় হারমান হাউগেন। তাতেই নিশ্চিত হয় ভাইকিংয়ের ঐতিহাসিক ড্র।
এর আগে প্রথমার্ধে জিয়ানি স্টেনসনেস ও পিটার ক্রিশ্চিয়ানসেনের গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকেরা। কিন্তু হ্যারি কেইনের জোড়া গোলে সমতায় ফেরে বায়ার্ন। । পরে ৭১ মিনিটে লুইস দিয়াজের গোলে প্রথমবারের মতো এগিয়ে যায় বায়ার্ন। কিন্তু কিছুক্ষণ পর অলিসের দায়িত্বজ্ঞানহীন আচরণ ম্যাচের চিত্র পাল্টে দেয়।
ম্যাচের শুরুতেই চমক দেখায় ভাইকিং। মাত্র ৭১ সেকেন্ডের মাথায় ত্রিপিচের ডান দিক থেকে নেওয়া কর্নারে হেড করে বায়ার্নের গোলরক্ষক ইয়োনাস উরবিগকে পরাস্ত করেন স্টেনসনেস।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় বায়ার্ন। লেনার্ট কার্লের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর অলিসে, দিয়াজ ও কেইনের প্রচেষ্টা ঠেকিয়ে দেন ভাইকিংয়ের গোলরক্ষক আরিল্ড ওস্তবো। টম বিশফের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধ শেষ হওয়ার সাত মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করে ভাইকিং। এরিক বথেইমের বাড়ানো বল ধরে নাথানিয়েল ব্রাউনের বাধা কাটিয়ে বক্সে ঢোকেন ক্রিশ্চিয়ানসেন। এরপর নিচের ডান কোণে নিখুঁত শটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে জশুয়া কিমিখকে পেছন থেকে ট্যাকল করে বিপদে পড়েছিলেন হেনরিক বিয়োরদাল। সম্ভাব্য পেনাল্টির ঘটনাটি ভিএআরে পর্যালোচনা করা হলেও শেষ পর্যন্ত বায়ার্ন পেনাল্টি পায়নি।
তবে কিছুক্ষণ পরই পেনাল্টি পায় বায়ার্ন। কনরাড লাইমারের সঙ্গে সংঘর্ষে ক্রিস্টোফার হাউগেনের চ্যালেঞ্জকে ভিএআরের পর্যালোচনায় ফাউল হিসেবে বিবেচনা করা হয়। স্পটকিক থেকে নিচের ডান কোণে বল পাঠিয়ে ব্যবধান কমান কেইন।
ম্যাচের ৬০ মিনিটে আবারও গোল করেন ইংলিশ স্ট্রাইকার। কিমিখের নিখুঁত ক্রসে হেড করে বল জালে পাঠিয়ে সমতা ফেরান তিনি।
এরপর দিয়াজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বায়ার্নকে। কেইনের পেছনে বাড়ানো নিখুঁত বল থেকে ভলিতে বল লাইমারের কাছে পৌঁছায়। তিনি নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দিলে কাছ থেকে জালে পাঠিয়ে বায়ার্নকে এগিয়ে দেন দিয়াজ।
কিন্তু মাত্র দুই মিনিট পরই অপ্রত্যাশিতভাবে বিপদ ডেকে আনেন অলিসে। প্রথমে হেনরিক হেগেইমকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ফরাসি উইঙ্গার। এরপর ত্রিপিচের দিকে বল ছুড়ে মারায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
১০ জনের বায়ার্নের বিপক্ষে শেষদিকে আক্রমণের গতি বাড়ায় ভাইকিং। ম্যাচের ৯০ মিনিটে বাঁ দিক থেকে উঁচু করে ক্রস বাড়ান ত্রিপিচ। দূরের পোস্টে সর্বোচ্চ উচ্চতায় লাফিয়ে হেড করে বল জালে পাঠান হাউগেন। উল্লাসে মেতে ওঠে স্বাগতিক সমর্থকেরা। ইউরোপের অন্যতম বড় ক্লাবের বিপক্ষে স্মরণীয় এক ফল পায় নরওয়ের দলটি।
ম্যাচের আগে ইউরোপীয় প্রতিযোগিতায় অন্তত ১০টি ম্যাচ খেলা দলগুলোর মধ্যে ভাইকিংয়ের পরাজয়ের হার ছিল ৮৪.৬ শতাংশ (১৩ ম্যাচে ১১ হার)। এই তালিকায় তাদের চেয়ে বেশি পরাজয়ের হার ছিল কেবল মাল্টার ক্লাব ভ্যালেটার, ১০ ম্যাচে ৯ হার বা ৯০ শতাংশ।
তবে ইউরোপে দীর্ঘদিনের হতাশার অবসান ঘটিয়ে এবার মূল্যবান একটি পয়েন্ট অর্জন করেছে নরওয়ের শীর্ষ লিগের বর্তমান শীর্ষস্থানীয় দল ভাইকিং। নরওয়ের ফুটবল সমর্থকদের স্মৃতিতে ম্যাচটি দীর্ঘদিন বেঁচে থাকবে।
মঙ্গলবারের ম্যাচের বড় অংশজুড়েই মনে হচ্ছিল, আবারও বায়ার্নের জয়ের নায়ক হতে যাচ্ছেন কেইন। ৩০ বছর বয়স পূর্ণ করার পর চ্যাম্পিয়ন্স লিগে ৪০ ম্যাচে ৩৬ গোল করেছেন তিনি। একই প্রতিযোগিতায় ৩০ বছর বয়সের পর ৪৮ ম্যাচে ৩৫ গোল করেছিলেন কিংবদন্তি লিওনেল মেসি। সেই হিসাবেও মেসিকে ছাড়িয়ে গেছেন কেইন।
ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে টানা গোল করার ধারায় কেইনের চেয়ে এগিয়ে রয়েছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৮ সালের এপ্রিলে টানা ১১ ম্যাচে গোল করেছিলেন পর্তুগিজ তারকা। অন্যদিকে, কেইন বর্তমানে টানা নয় ম্যাচে গোল করার ধারায় রয়েছেন।
কেইনের দুর্দান্ত ফর্মের সুবাদে ইউরোপীয় প্রতিযোগিতায় বায়ার্নের গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩ ম্যাচে ৬৫। ২০২৫ সালের জানুয়ারিতে ফেইনুর্দের কাছে ৩-০ গোলে হারার পর থেকে কোনো দলই ইউরোপে বায়ার্নকে গোলশূন্য রাখতে পারেনি।
তবে অলিসের অপ্রয়োজনীয় লাল কার্ডে আবারও নাটকীয় মোড় নেয় ম্যাচ। এর ফলে গত মৌসুমের রানার্সআপ আর্সেনালের বিপক্ষে বায়ার্নের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই তারকা উইঙ্গার। তাঁর অনুপস্থিতি কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য বড় ধাক্কা হতে পারে।