
টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে হাসান
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৬:৬

অ্যালান ডোনাল্ড। ছবি: সংগৃহীত
বাংলাদেশের পেসারদের উন্নতিতে অবদান রাখা অ্যালান ডোনাল্ড আবারও ফিরছেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। আসন্ন আসরে জোবার্গ কিংসের বোলিং কোচের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।
ডোনাল্ডের আগে এই দায়িত্বে ছিলেন এরিক সাইমনস। তিনি ইংল্যান্ডের টেস্ট দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন। জোবার্গ কিংসের প্রধান কোচ হিসেবেও পরিবর্তন এসেছে। নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ায় তার জায়গায় এসেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার এলবি মরকেল।
২০০৪ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছেন ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন তিনি। এ ছাড়া কাউন্টি ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দলেও দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে লায়ন্সের বোলিং কোচ ছিলেন ‘সাদা বিদ্যুৎ’।
২০২৭ সালের ১৭ জানুয়ারি শুরু হবে এসএ টোয়েন্টির পঞ্চম আসর। এই প্রতিযোগিতায় বাংলাদেশের রিশাদ হোসেন খেলবেন সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে।