
রোনালদোর অবসরে নিজের দায় দেখছেন না পর্তুগাল কোচ
খেলা ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ১৮:১৪

শামি ভারতের হয়ে টেস্টে ২২৯ উইকেট নিয়েছেন। ছবি: এপি
টেস্ট ক্রিকেট থেকে অবসরে গেছেন ভারতের মোহাম্মদ শামি। দেশের জার্সিতে তিনি শেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ সালে। অস্ট্রেলিয়ার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওই ম্যাচে ভারত হেরেছিল।
শামি শুক্রবার (৭ নভেম্বর) অবসরের ঘোষণা দেন ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তায়। টেস্টকে বিদায় জানালেও প্রথম শ্রেণির ক্রিকেটে খেলে যাওয়ার সিদ্ধান্ত তার। আইপিএলসহ খেলবেন সীমিত ওভারের ক্রিকেটও।
অবসরের ঘোষণায় শামি বলেন, ‘আমার ১৩ বছরের এই যাত্রায় এই ক্যাপ, এই বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। এই পথচলায় অনেক উত্থান-পতন এসেছে। আমি পড়ে গেছি, আঘাত পেয়েছি, চোটে পড়েছি। কিন্তু এই ব্যাজের জন্য প্রতিবারই আবার উঠে দাঁড়িয়েছি। ১৩ বছরের যাত্রা সত্যিই অসাধারণ ছিল। আমার কোচ, ট্রেনার, ফিজিও এবং যারা সামান্য হলেও আমার এই পথচলায় অবদান রেখেছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।’
শামি বলেন, ‘বিশেষ করে সমর্থকদের কথা বলতে চাই। ক্রিকেটপ্রেমীরা যে নামটি তৈরি করেছেন, এই নামকে তারা যেভাবে অনুপ্রেরণা ও শক্তি জুগিয়েছেন, তা সব সময় মনে থাকবে। আপনাদের সবাইকে জানাই সবচেয়ে বড় ধন্যবাদ। ক্রিকেটের প্রতি এত ভালোবাসা দেখিয়ে যেসব সমর্থক আমাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
৩৬ বছর বয়সি শামি ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন। ২৭.৭১ গড়ে শিকার করেছেন ২২৯ উইকেট।