
জেলেদের ধাওয়া করতে গিয়ে ডুবলো নৌ পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৩:৫

জ্বালানি ও সার খাতে আলজেরিয়াকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশটিতে বাংলাদেশের পরিবেশবান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানি বাড়াতে জোর দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি সঙ্গে সাক্ষাতে এ বিষয়ে জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সাক্ষাৎকালে তাঁরা দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘদিনের বন্ধুত্ব ও ভ্রাতৃপ্রতিম সহযোগিতার সম্পর্ক পুনর্ব্যক্ত করেন।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আলজেরিয়ার সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানান শামা ওবায়েদ। পাশাপাশি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সার খাতেও দেশটির সহযোগিতার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব মোকাবিলায় উভয় দেশকে একযোগে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ছাড়া আলজেরিয়ায় জীবাণুবিয়োজ্য ও পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বাজার সম্প্রসারণে রাষ্ট্রদূতকে উৎসাহিত করেন তিনি।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধশিল্প, কৃষি, খেলাধুলা, সংস্কৃতি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জ্বালানি, ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং উভয় দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি সফর বিনিময়ের ওপর জোর দেন।