
‘সুইসাইড নোট’ লিখে জাবি শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে প্রশাসনের জরুরি বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২২:৫০

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নফাঁসসহ বহু সমস্যা ছিল আমাদের সামনে, সেগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল লেকশোতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি আমি একটি ডাটা সংগ্রহ করেছি, সেখানে দেখা গেছে অনেক শিক্ষার্থীরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন। সামাজিক অর্থনীতির উন্নতি দরকার দেশে। আমরা এড্রেস করেছি কীভাবে হিউম্যান ক্যাপিটাল বাড়াতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেজন্য শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রেখেছেন।
আমরা সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, অনেকে এসএসসি সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন। যখন আমরা পুনরায় পরীক্ষার খাতাগুলো পুনর্মূল্যায়ন করলাম, তখন অনেকে আবার গ্রেড এ ও জিপিএ ফাইভ পেয়েছে। খুঁজে বের করা হয়েছে পরীক্ষা পদ্ধতির অসংগতিগুলোও।
আমাদের শিক্ষার্থীদের হাতে অন্য কোনো উপায় নেই, তাদের শিক্ষাবোর্ডের মধ্যদিয়ে যেতে হয়। আমাদের ৯০ শতাংশ প্রশ্ন আসে গাইড বই থেকে। আমরা এড্রেস করলাম কিভাবে এর পরিবর্তন ঘটানো যায় বলেও জানান তিনি।
আমি যদি এআই দিয়ে ভিন্ন প্রশ্ন করি তাহলেও সমস্যা আছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা এটার সঙ্গে মানিয়ে নিতে পারবে না। তাহলে কোন পরীক্ষা পদ্ধতি সঠিক হবে এমন প্রশ্নও রাখেন তিনি।
মিলন বলেন, ২০০১-২০০৬ সাল পর্যন্ত আমি শিক্ষামন্ত্রী ছিলাম। জেনারেলকে ইংলিশ মিডিয়াম করার দরকার কি না। কেন না ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ ভাষা।
চিকিৎসা এবং প্রকৌশল এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রেই বাংলার সংযোজন নেই তবে আমাদের প্রচুর বাংলা পড়তে হবে বলেও মনে করেন তিনি।
প্রতিবেশি দেশে ব্রিটিশ কাউন্সিলে দেখেছি অ্যাডুকেশন সিস্টেম কেমন, এটা কেন বাংলাদেশে সম্ভব না। সেই সময় তো বাংলাপিডিয়াও ছিল না। তবে গ্লোবাল ভিলেজে কম্পিটিশনে আমাদের টিকে থাকতে হবে। আমরাও পারব, আমরা বাংলাদেশি মনে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।