
বাংলাদেশকে আইসিসির জরিমানা
খেলা ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১৭:১০

গিলবার্তো মোরা ও লিওনেল মেসি। ছবি: ইনস্টাগ্রাম
মেক্সিকোর তরুণ ফুটবলার গিলবার্তো মোরা পেলেন স্বপ্নের মতো এক উপহার। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসির কাছ থেকে বিশেষ এক জোড়া ফুটবল বুট পেয়েছেন তিনি। অ্যাডিডাসের ‘মেসি+১০’ প্রচারণায় বিশ্বের সেরা ১০ উদীয়মান ফুটবল প্রতিভার একজন হিসেবে নির্বাচিত হয়েছেন মেক্সিকোর এই মিডফিল্ডার।
উপহার হিসেবে মেসি তাকে দিয়েছেন অ্যাডিডাসের এফ৫০ ‘ফুটবল ই ফ্যামিলিয়া’ সংস্করণের বুট। গোলাপি, সাদা ও কালো রঙের এই বুটের জিহ্বায় রয়েছে মেসির ব্যক্তিগত লোগো। উপহারটি পেয়ে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি মোরা।
ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়ে মোরা লিখেছেন, ‘মেসি+১০-এর অংশ হতে পারা সম্মানের। আমাকে বেছে নেয়ার জন্য ধন্যবাদ লিওনেল মেসি ও অ্যাডিডাসকে। আপনার দেয়া এই বিশেষ বুট পরে খেলা হবে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’
গত ১৪ অক্টোবর ১৮ বছর পূর্ণ হয়েছে মোরার। মেক্সিকান ক্লাব তিজুয়ানার এই মিডফিল্ডারকে ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ইউরোপের বড় ক্লাবে খেলার সম্ভাবনা। তাকে দলে নিতে আগ্রহী লিভারপুল—এমন গুঞ্জনও রয়েছে। সবশেষ বিশ্বকাপেও মেক্সিকোর জার্সিতে নজর কেড়েছেন এই তরুণ।