
বাংলাদেশে টেক সিটি গড়তে চায় জাপান: হুমায়ুন কবির
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৫৮

অভিযুক্ত প্রধানশিক্ষক। ছবি: সংগৃহীত
বাগেরহাটে এক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের প্রস্তাব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উপবৃত্তির টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে জেলা শিক্ষা দফতর থেকে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে বাগেরহাট সদর উপজেলার বড়বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনার প্রাথমিক তদন্ত করেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম সরদার একরামুল করিম।
বিদ্যালয় ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক সরদার একরামুল করিমের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক অভিভাবক। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১২ সালে যোগদানের পর থেকেই তিনি নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত। সম্প্রতি তিনি এক শিক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে নিজের বাসায় যাওয়ার অনৈতিক প্রস্তাব দেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, পরীক্ষা শুরুর প্রায় দেড় সপ্তাহ আগে প্রধান শিক্ষক তাকে প্রশ্নপত্র দিয়ে বাসায় যাওয়ার কুপ্রস্তাব দেন এবং মোবাইলে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও পাঠান। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ রায় জানান, ওই শিক্ষার্থী বিষয়টি শিক্ষকদের জানালে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলেন। পরে প্রধান শিক্ষকের পাঠানো আপত্তিকর বার্তা ও নগ্ন ছবির প্রমাণ পাওয়া যায়। এছাড়া শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কৌশলে আত্মসাতেরও বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বড়বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার একরামুল করিম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহা. সাদিকুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।