
খুদ্দামুল কোরআনের উদ্যোগে পঞ্চগড়ে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৯:২৬

ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষে সংগঠনটির কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনের কসমিক টাওয়ারে সংগঠনটির এক জরুরি পরামর্শ সভায় মুফতি জুনায়েদ গুলজারকে সভাপতি এবং মুফতি আবুল হাসান কাসেমীকে সেক্রেটারি করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মুফতি জুনায়েদ গুলজার। এতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, ওলামায়ে কেরামের পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি সুদৃঢ় করা এবং সম্মিলিত উদ্যোগে দ্বীনি ও সামাজিক কার্যক্রম এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফফার খান, মুফতি সাইফুল্লাহ হাবিবী, মুফতি সানাউল্লাহ খানসহ বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের ওলামায়ে কেরাম।
সভায় উপস্থিত আলেমরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি ঢাকায় অবস্থানরত বরিশাল বিভাগের ওলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি পাবে। সম্মিলিত উদ্যোগে দ্বীনি ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।