
ঢাকাস্থ বরিশাল বিভাগীয় ওলামা পরিষদের কমিটি পুনর্গঠন
ধর্ম ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২০:৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর মাঠে সবক প্রদান অনুষ্ঠানে ৮০টি মক্তবের ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। ছবি: সংগৃহীত
খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক দেয়া হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর মাঠে সবক প্রদান অনুষ্ঠানে ৮০টি মক্তবের শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সময় কেন্দ্রীয় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর প্রতিষ্ঠাতা পরিচালক
মুফতি বখতিয়ার হোসেন সরদার।
কোরআনের সবক নেয়া শিশুরা সাধারণ স্কুলে পড়াশোনার পাশাপাশি প্রতিদিন ভোরে মক্তবে কোরআন শিক্ষা নিয়ে থাকে।
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহিম বলেন, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’
তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক আব্দুল্লাহ বলেন, ‘স্কুলের পড়ার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে ওরা সঠিক পথে বড় হবে। এমন চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, ‘শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক বুনিয়াদ গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এটি আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।’
বোর্ড সূত্রে জানা গেছে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ সারাদেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ ছেলেমেয়ে এসব মক্তব থেকে কোরআন শিখে আসছে। চলতি বছর ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসব মক্তবে পড়াশোনা করছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার ছেলেমেয়ে আম্মাপারা পরীক্ষায় অংশ নিয়েছে। অক্টোবর মাসজুড়ে সারাদেশে একযোগে কুরআন সবক অনুষ্ঠান চলছে। বরিশালের এই আয়োজন সেই ধারাবাহিক কর্মসূচিরই অংশ।