
দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন, থাকছেন বিশিষ্ট গবেষক ও কারিরা
মুফতি জাকারিয়া হারুন
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১৭:৪০

প্রতিটি ভাষায় উচ্চারণের সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। উচ্চারণের ভিন্নতায় অর্থের পরিবর্তন ঘটে। তাই তো প্রতিটি ভাষার সঠিক উচ্চারণ জেনে নেয়া আবশ্যক। আরবি ভাষা উচ্চারণে আরও বেশি সতর্ক থাকা উচিত। সামান্য অক্ষর, হরকত ও নুকতার পরিবর্তনে ব্যাপক অর্থের পরিবর্তন ঘটে।
ইস্তিগফার আরবি শব্দ। এর অর্থ হচ্ছে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মহান আল্লাহর দরবারে নতিস্বীকার করা। ভুল-ত্রুটি ও অন্যায়-অপরাধগুলো ক্ষমা করতে কাকুতি-মিনতি করা।
‘আস্তাগফিরুল্লাহ’ আরবি শব্দ أَسْتَغْفِرُالله , কেউ উচ্চারণ করেন ‘আস্তাকফিরুল্লাহ’ আবার কেউ বলেন, ‘আস্তাগফিরুল্লাহ’। أَسْتَغْفِرُ الله তথা ‘আস্তাগফিরুল্লাহ’। তখন এর অর্থ হবে- ‘হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই’ (অতএব আমাকে ক্ষমা করুন)।
ভুল উচ্চারণ ‘আস্তাকফিরুল্লাহ’ও আরবি শব্দ। أَسْتَكْفِرُ الله তথা ‘আস্তাকফিরুল্লাহ’। এর অর্থ মারাত্মক ভুল। তাহলো- ‘হে আল্লাহ! আমি কাফের তথা অস্বীকারকারী হতে চাই।’ (অতএব আমাকে কাফের বা অস্বীকারকারী বানিয়ে দিন)। (নাউজুবিল্লাহ)
আরবি উচ্চারণে غين ‘গাইন’ শব্দটি ব্যবহার করতে হবে। বাংলায় ’গ’ যোগে ‘আস্তাগফিরুল্লাহ’ উচ্চারণ করতে হবে। তবেই এর উচ্চারণ ও অর্থ সঠিক ও শুদ্ধ হবে। আর আরবি ও বাংলায় যথাক্রমে ‘কাফ ও ক’ যোগে উচ্চারণটি সঠিক নয়। অর্থে মারাত্মক পরিবর্তন হয়ে যায়।
ইস্তিগফারের শব্দাবলি
আপনি যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। তবে উচ্চারণ সঠিক হতে হবে-
أَستَغْفِرُ اللهَ উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ। অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ উচ্চারণ: ‘আস্তাগফিরুল্লাহা ওয়া আতুবু ইলাইহি।’ অর্থ: আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি।
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ উচ্চারণ: আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া আতুবু ইলায়হি। অর্থ: ‘আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তাওবাহ করে) ফিরে আসি।’