
উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব কঠিন চীবর দান
ধর্ম
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৫:২৩

মসজিদে নববি, মদিনা, সৌদি আরব।
সৌদি আরবের ঐতিহাসিক মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’ বা প্রবেশ-সুবিধা কার্ড। এর মাধ্যমে নামাজের আগে মসজিদের ভেতরে অবস্থানরত মুসল্লিরা প্রয়োজনে বাইরে গিয়েও নিজেদের জায়গা হারানোর ঝুঁকি ছাড়াই পুনরায় প্রবেশ করতে পারেন।
প্রতিবেদনে বলা হয়, সাধারণত জুমার দিন মসজিদে নববিতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হয়। ভেতরের নামাজের জায়গা পূর্ণ হয়ে গেলে নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নতুন করে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। ফলে আগে থেকে মসজিদের ভেতরে অবস্থান নেওয়া কোনো মুসল্লিকে ওজু বা অন্য জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে পুনরায় প্রবেশ নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়।
এ সমস্যা সমাধানে দেওয়া হয় তাসহিল কার্ড। মসজিদের ভেতরে অবস্থানরত কোনো মুসল্লি সাময়িক প্রয়োজনে বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট স্থান থেকে কার্ডটি সংগ্রহ করতে পারেন। পরে সাধারণ প্রবেশ বন্ধ হয়ে গেলেও ফেরার সময় প্রবেশপথে কার্ডটি দেখালে তাকে পুনরায় ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়।
এর ফলে ওজু কিংবা অন্য জরুরি প্রয়োজনে সাময়িকভাবে বাইরে গেলেও মুসল্লিদের মসজিদের ভেতরে আগে থেকে নেওয়া জায়গা হারানোর আশঙ্কা থাকে না। জুমার নামাজে মুসল্লিদের ভোগান্তি কমাতে এটি একটি বিশেষ সুবিধা। সূত্র: ইসলামিক ইনফরমেশন