
সংসদ ভবনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা, অংশ নিলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৩:১২

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ফাইল ছবি
সার বণ্টনে সরকারের কর্তৃত্ববাদী আচরণে কৃষিখাত হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘দেশে সংকটের কোনো সীমা নেই। সারের ডিলার নিয়োগ নিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে সরকার। সার বণ্টন নিয়ে সরকারের কর্তৃত্ববাদী আচরণে কৃষিখাত হুমকির মুখে পড়ছে৷’
ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি দূর না হলে খাদ্য সংকটে পড়ার আশঙ্কা করছেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, ‘চাকরি কিংবা ব্যবসা সবক্ষেত্রে বিএনপি নির্লজ্জ দলীয়করণের প্রতিযোগিতায় নেমেছে।’
জামায়াত নয় বিএনপির নেতৃত্বাধীন এলাকাগুলোতেই সার সংকট ও চরম দলীয়করণ চলছে বলেও অভিযোগ করেন গোলাম পরওয়ার।
তিনি বলেন, ‘সংবিধান সংশোধনের কমিটি গঠনের মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী হয়ে ওঠার পাঁয়তারা করছে।’