
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ৮:৩১

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলারশিপ নিতে পারবে না, সরকারের এই নীতিমালার ওপর স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত।
বুধবার (৭ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর ফলে একই পরিবারের একাধিক ব্যক্তির সারের ডিলারশিপ নেওয়ার কোনো সুযোগ থাকলো না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
সারের কৃত্রিম সংকট নিরসন, ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও পারিবারিক একচেটিয়া প্রভাব বন্ধ করতেই সরকার গত ২৭ আগস্ট নতুন সার ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করেছে। হাইকোর্টের এ আদেশের ওপর স্থগিতাদেশ আসায় সরকারের নতুন নীতিমালা অনুযায়ী সার ডিলার নিয়োগ, বিতরণ ও সংস্কার কার্যক্রম শতভাগ বহাল ও চলমান থাকবে।