
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ জনের রিমান্ড
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২১:৩২

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয়ে তালা দেন এনসিপি নেতারা। ছবি: সংগৃহীত
রাজশাহী ব্যুরো রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন এনসিপির উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। পরে তারা কার্যালয়ের মূল ফটক (কেঁচি গেট) তালাবদ্ধ করে অবস্থান নেন।
প্রধান ফটক তালাবদ্ধ থাকায় টানা দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের সব দাফতরিক কাজ বন্ধ থাকে। এতে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন কাজে সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। এ সময় ইউএনও ইসরাত জাহান কার্যালয়ে তালা দেয়ার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বলেন, সরকারি দফতরে তালা দেয়া আইনসম্মত নয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সার ডিলার নিয়োগে গুরুতর অনিয়মের অভিযোগ এনে রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘নীতিমালা পুরোপুরি লঙ্ঘন করে সার ডিলার নিয়োগ দেয়া হয়েছে। যাদের নিয়োগ দেয়া হয়েছে, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন। এমনকি নিয়োগ পাওয়া কয়েকজনের সার বিক্রির কোনো দোকান বা গুদাম পর্যন্ত নেই। এত অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পন্ন হওয়া এই নিয়োগ কোনোভাবেই মেনে নেয়া হবে না।’
বিক্ষোভ কর্মসূচিতে গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব মোফাজ্জল হোসাইন আনাম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলী এবং জুলাই যোদ্ধা গোদাগাড়ী উপজেলা সমন্বয়ক মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।