
আওয়ামী লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:১৮
৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জনসংযোগ করেছেন এনসিপির নেতারা। ছবি ভিডিও থেকে নেয়া
আইনশৃঙ্খলার অবনতি, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করতে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল এলাকায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এ সময় দলীয়করণ, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান নেতারা।
লিফলেট বিতরণের সময় দলীয়করণের মাধ্যমে সরকার থেকে প্রশাসকের দায়িত্ব পাওয়া ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া জাপান সফরে চুক্তির নামে ভারতকে সুবিধা দেয়ার পদক্ষেপ নেয়ার আগেই সতর্ক হওয়ার বিষয়েও হুঁশিয়ার করেছেন তিনি।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন হাসনাত আব্দুল্লাহ।
চাঁদাবাজি প্রসঙ্গে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, জনগণ বিনা পয়সায় ভোট দেবে, এনসিপি বিনা পয়সায় সেবা দেবে।
এ সময় মোহাম্মদপুরকে ছিনতাই, চুরি, ডাকাতি ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নাগরিক সমস্যা সমাধানে তাকে ঢাকা সিটির মেয়র করার আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ।