
এনসিপি নেতাদের দাবিইশরাকের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পুলিশের ব্যর্থতারই প্রমাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২৩:২৮

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ফাইল ছবি
দীর্ঘ আন্দোলন, সংগ্রামে যাদের অবদান রাখা নারীরাই ঢাক-২৩ সংরক্ষিত আসনে দলীয় মনোনয়ন পাবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, ‘দীর্ঘ আন্দোলন, সংগ্রামে যাদের অবদান রয়েছে, তারাই সংরক্ষিত আসন-২৩ এ মনোনয়ন পাবেন স্থায়ী কমিটির সদস্যদের বৈঠকে আলোচনা হয়। কমিটির সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হবে কাকে দল মনোনীত করবে।’
দুই একদিনের মধ্যে প্রার্থী চূড়ান্ত করা হবে বলেও জানান রুহুল কবির রিজভী।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়ন প্রত্যাশীরা বিগত দিনে দলের প্রতি তাদের আন্দোলন, সংগ্রাম, ত্যাগের কথা তুলে ধরেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনটিতে বিএনপির মনোনয়ন পেতে ৭০ জন নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাদের মধ্যে ৬৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের কারণে সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।