
শুষ্ক কাশি সহজে সারানোর ৬ উপায়
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৯

অনেক তরুণ দিনে অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রেখে সময় কাটাচ্ছেন। ছবি: সংগৃহীত
ব্যস্ততা, কাজের চাপ, ক্যারিয়ারের প্রতিযোগিতা আর সামাজিক যোগাযোগমাধ্যমের অবিরাম উপস্থিতি—সব মিলিয়ে আধুনিক জীবনে নিজের জন্য সময় বের করা কঠিন হয়ে উঠেছে।
অথচ এই ব্যস্ততার মধ্যেই নিজের সঙ্গে কিছুটা সময় কাটানোর গুরুত্ব নতুন করে উপলব্ধি করছেন তরুণ প্রজন্ম। একা কফি খাওয়া, বই পড়া, গান শোনা কিংবা নিছক নীরবে বসে থাকা—নিজের পছন্দের এমন কিছু মুহূর্তকেই তারা বলছেন ‘মি টাইম’।
একসময় একা সময় কাটানোকে অনেকেই নিঃসঙ্গতা কিংবা সামাজিক বিচ্ছিন্নতা হিসেবে দেখতেন। তবে সময়ের সঙ্গে সেই ধারণা বদলেছে। এখন তরুণদের কাছে নিজের জন্য নির্দিষ্ট সময় রাখা মানসিক প্রশান্তি, আত্মবিশ্বাস ও ব্যক্তিগত বিকাশের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।
আধুনিক তরুণদের দিনের শুরু ও শেষ হচ্ছে স্মার্টফোনের পর্দায় চোখ রেখে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকের অবিরাম স্ক্রলিং, নোটিফিকেশন এবং অন্যের জীবনের নানা মুহূর্ত দেখতে দেখতে তৈরি হচ্ছে একধরনের মানসিক ক্লান্তি। একই সঙ্গে অন্যের জীবনযাত্রার সঙ্গে নিজের জীবনকে তুলনা করার প্রবণতাও বাড়ছে।
এই পরিস্থিতি থেকে সাময়িক মুক্তি পেতে অনেক তরুণ দিনে অন্তত ৩০ মিনিট থেকে এক ঘণ্টা মোবাইল ফোন বন্ধ বা সাইলেন্ট রেখে সময় কাটাচ্ছেন। ডিজিটাল ডিটক্সের মাধ্যমে তারা ভার্চুয়াল জগৎ থেকে দূরে থেকে নিজের অনুভূতি ও প্রয়োজনের দিকে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।
পড়াশোনা, চাকরি, ক্যারিয়ার গড়ার প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তরুণদের মধ্যে মানসিক চাপ ও উদ্বেগ তৈরি করছে। এমন পরিস্থিতিতে নিজের জন্য কিছুটা সময় রাখা মানসিকভাবে স্বস্তি পাওয়ার একটি কার্যকর উপায় হতে পারে।
প্রাসঙ্গিক:
একাকী কফি পান, পছন্দের গান শোনা কিংবা কোনো দায়িত্ব ছাড়াই কিছুক্ষণ চুপচাপ বসে থাকা—এমন ছোট ছোট অভ্যাস মানসিক চাপ কমাতে এবং মনকে শান্ত করতে সহায়তা করে। এ সময় অন্য কারও প্রত্যাশা পূরণ বা কোনো কাজের জবাবদিহির চাপ থাকে না। ফলে নিজের অনুভূতি বোঝা এবং মানসিকভাবে নতুন করে প্রস্তুত হওয়ার সুযোগ তৈরি হয়।
সারাক্ষণ কাজ, সামাজিক যোগাযোগ কিংবা মানুষের ভিড়ে থাকলে নিজের পছন্দ-অপছন্দ ও সৃজনশীলতার দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। মি টাইম সেই সুযোগ তৈরি করে।
কেউ ডায়েরি লেখেন, কেউ বই পড়েন, আবার কেউ ছবি আঁকেন কিংবা বাগান করেন। নতুন কোনো বাদ্যযন্ত্র শেখা বা পছন্দের শখের কাজে সময় দেওয়াও হতে পারে নিজের সঙ্গে সময় কাটানোর দারুণ উপায়। এসব কাজ একদিকে যেমন মানসিক প্রশান্তি দেয়, অন্যদিকে নিজের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করে। নিজের পছন্দের কাজগুলো নিয়মিত করতে পারলে আত্মবিশ্বাসও বাড়ে।
বন্ধুবান্ধব, পরিবার, সহকর্মী—সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে গিয়ে অনেক সময় মানুষ মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। অতিরিক্ত সামাজিক যোগাযোগের কারণে তৈরি হওয়া এই ক্লান্তিকে বলা হয় ‘সোশ্যাল বার্নআউট’।
তরুণদের একটি অংশ এখন বুঝতে পারছেন, অন্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে নিজের মানসিক ভালো থাকাকেও গুরুত্ব দিতে হবে। তাই সামাজিক আয়োজন থেকে মাঝেমধ্যে বিরতি নিয়ে তারা নিজের মতো সময় কাটাচ্ছেন। এতে মানসিক প্রশান্তি ফিরে আসে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর আগ্রহও বাড়ে।
একাকিত্ব আর নিজের ইচ্ছায় একা সময় কাটানো এক বিষয় নয়। বর্তমান প্রজন্মের অনেক তরুণ এই পার্থক্য বুঝতে শিখেছেন। তারা একা রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খাচ্ছেন, সিনেমা দেখছেন কিংবা ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ছেন।
এসব অভিজ্ঞতা তাদের নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা বাড়াতে সাহায্য করছে। অন্যের সঙ্গের ওপর নির্ভর না করে নিজের সঙ্গও যে উপভোগ করা যায়, সেই উপলব্ধি তৈরি হচ্ছে তাদের মধ্যে।
সব মিলিয়ে মি টাইম এখন আর নিছক শখ বা বিলাসিতার বিষয় নয়। বরং প্রতিদিনের ব্যস্ততা ও মানসিক চাপের মধ্যে নিজেকে নতুন করে আবিষ্কারের একটি সুযোগ।