
চকলেটপ্রেমীদের দিন আজ
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ৭:৩৭

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল। ফাইল ছবি
জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ বুধবার (২৮ অক্টোবর) একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, আজ বৃষ রাশির জাতকদের পারিবারিক পরিবেশ কিছুটা উত্তেজনাপূর্ণ থাকবে। সব রাশির আজকের দিন কেমন যাবে? আসুন জেনে নিই বুধবারের ১২টি রাশির রাশিফল।
১। মেষ: গুরুজনদের স্বাস্থ্যের উন্নতির যোগ। সন্তানদের সাফল্যে মুখ উজ্জ্বল হতে পারে। ভাইয়ের সঙ্গে বিবাদ বাড়তে পারে। আজ আধ্যাত্মিক কাজে আনন্দ পাবেন। কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আজ আপনাকে ভোগাতে পারে।
২। বৃষ: পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বন্ধুর ব্যপারে একটু সাবধান থাকুন, বিবাদ হতে পারে। মাতৃ স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীত চর্চার দিকে নতুন সুযোগ আসবে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। কারও প্ররোচনায় পা দিয়ে দেবেন না।
৩। মিথুন: বাড়িতে আত্মীয়ের সমাবেশ হতে পারে। বাড়তি খরচ হতে পারে। অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে। আপনার ক্ষতি করতে চেয়ে শত্রুর নাজেহাল অবস্থা হতে পারে। উচ্চ শিক্ষার পরিকল্পনায় সক্ষম হবেন। প্রবাসে সাফল্য লাভ করার যোগ রয়েছে। চোখের সমস্যায় ভুগতে হতে পারে।
৪। কর্কট: আজ ব্যবসায় লাভের পাশাপাশি অপপ্রচার হওয়ার শঙ্কা রয়েছে। ছাত্র ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। সন্তান লাভ করার শুভ সংবাদ পেতে পারেন। শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না।
৫। সিংহ: আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। ভালো কর্মফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন।
৬। কন্যা: আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার শঙ্কা রয়েছে। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ সারাদিন অস্থিরভাব কাজ করবে। নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবের ফলে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে।
৭। তুলা: ঋণের পরিমান বাড়তে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। আপনার ভালো ব্যবহার আজ আপনাকে সকলের কাছে খুব জনপ্রিয় করে তুলবে। কোনও সম্পত্তি রক্ষণাবেক্ষনের দায়িত্ব আসতে পারে। সমুদ্র তীরে ভ্রমণ হতে পারে। সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। পেটের কোনও সমস্যা বাড়তে পারে।
৮। বৃশ্চিক: কর্ম দক্ষতায় চাকুরীর স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। কাজে অগ্রগতির যোগ রয়েছে। আজ যে কোনও কাজের চেষ্টা করতে পারেন, ফল শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। গুরুজনদের অসুস্থতা নিয়ে চিন্তা বাড়তে পারে।
৯। ধনু: অসহায় কারও পাশে দাঁড়াতে হতে পারে। আজ আর্থিক সাফল্য পাওয়ার দিন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। গুণী কোনও ব্যক্তির সঙ্গে ধর্ম আলোচনা হতে পারে। নতুন কোনও নির্মাণে বাধা আসতে পারে। সপরিবারে ভ্রমণ হতে পারে। দূরে থাকা কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। সারাদিন কোনও ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। সঙ্গীর জন্য বিশেষ কোনও কাজের সুযোগ পাবেন।
১০। মকর: সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ কোনও কারণে সারাদিন মানসিক কষ্ট কাজ করবে। অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। কাজে অনীহা আসতে পারে।
১১। কুম্ভ: শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসবে। দাম্পত্য সুখ বজায় থাকবে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। সকালের দিকে পিতার সঙ্গে কোনও বিবাদ হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে।
১২। মীন: যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। অভিভাবকের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। সমাজ সেবায় সুনাম বৃদ্ধি পেতে পারে। আজ ভালো কর্মফল লাভের প্রবল সম্ভাবনা রয়েছে।