
শীত আসার আগে রাতে ত্বকের ৪ যত্ন
লাইফস্টাইল
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:২১

প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত আয়ুর্বেদ চায়ে রয়েছে একাধিক স্বাস্থগত উপকারিতা। ছবি: সংগৃহীত
আয়ুর্বেদ চা হলো ভেষজ নানা ধরনের মশলা এবং গাছের শেকড় দিয়ে তৈরি এক ধরণের বিশেষ পানীয়। এতে সাধারণত কোনো চায়ের পাতা থাকে না। প্রাকৃতিকভাবে ক্যাফেইনমুক্ত এ চা নিয়মিত খাওয়ার অভ্যাসে রয়েছে একাধিক স্বাস্থগত উপকারিতা।
বিশেষজ্ঞরা বলছেন, ঋতু পরিবর্তনের এ মৌসুমে ঠান্ডা-জ্বর-কাশিসহ একাধিক রোগে আক্রান্তের ঝুঁকি বাড়তে শুরু করে। আর এ ঝুঁকি অনেকটাই কমিয়ে দিতে পারে আয়ুর্বেদ চা।
আসুন এক নজরে জেনে নিই আয়ুর্বেদ চায়ের বৈশিষ্ট্য ও উপকারিতা সম্পর্কে-
• শরীরের ভারসাম্য রক্ষা: আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ রয়েছে মানব শরীরে মূলত তিনটি দোষ—বাত, পিত্ত ও কফের অভারসাম্য থেকে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই অসুস্থতা ঠেকাতে ও শারীরিক ভারসাম্য বজায় রাখতে এই চা খেতে পারেন।
• হজমশক্তি বৃদ্ধি: আয়ুর্বেদ চায়ের আদা, দারুচিনি, এলাচ, মৌরি ও গোলমরিচ উপাদান হজমশক্তি (অগ্নি) বাড়াতে ও পেটের গ্যাস দূর করতে কার্যকরী।
• রোগ প্রতিরোধ ক্ষমতা: তুলসি, হলুদ বা অশ্বগন্ধা মেশানো চা সর্দি-কাশি, প্রদাহ ও মানসিক অবসাদ কমাতে বেশ উপকারী।
আয়ুর্বেদ চা তৈরির উপকরণ
এই চা তৈরি করতে প্রয়োজন হবে আদা, তেজপাতা, লং, দারুচিনি, এলাচ, সাদা ও কালো গোলমরিচ, লেবুর রস, তুলসি পাতা, পুদিনা পাতা ও মধু। চাইলে পছন্দমতো আরও ভেষজ উপাদান যোগ করতে পারেন।
যেভাবে তৈরি করবেন
দুই কাপ পানির সাথে ভেষজ বা মশলাগুলো দিয়ে মিডিয়াম আঁচে পানি গরম করুন। প্রথম বলগের পর চুলার আঁচ মৃদু করুন ও সসপ্যানে ঢাকনিা দিয়ে দিন।
মৃদু আঁচে ঢাকনাযুক্ত অবস্থায় চায়ের সসপ্যান ২ মিনিট রেখে চায়ের পানি ২ কাপ থেকে ১ কাপ হয়ে গেলে নামিয়ে ফেলুন। পরিবেশনের আগে কাপে দিয়ে দিন পরিমাণমতো মধু।