
শনিবারের ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:৫৭

মুড়ির মোয়া। ফাইল ছবি
ঘরে খুব সহজে মুড়ির মোয়া তৈরি করতে চান? বাইরের দোকান থেকে মুড়ির মোয়া কিনতে চান না। তাহলে মিষ্টিজাতীয় সুস্বাদু খাবারটি বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন আজকের সহজ রেসিপিটির সাহায্যে।
বাঙালির যেকোনো পূজা ও উৎসবের অবিচ্ছেদ্য অংশ মুড়ির মোয়া। কয়েকটি উপকরণে বাড়িতে সহজেই এটি তৈরি করা যায়। আসুন এক নজরে জেনে নিই রেসিপিটি।
প্রয়োজনীয় উপকরণ
• মুড়ি: ২৫০ গ্রাম
• আখের বা খেজুরের গুড়: ১০০ গ্রাম
• পানি: সামান্য
• ঘি বা সরিষার তেল: পরিমাণমতো (হাতে লাগানোর জন্য)
যেভাবে তৈরি করবেন
১. গুড় জ্বাল দেয়া: প্রথমে মৃদু আঁচে কড়াই বসিয়ে তাতে গুড় এবং সামান্য পানি দিন। গুড় গলতে শুরু করলে হালকা পানির ছিটা দিন। গুড় ভালোমতো জ্বাল দিয়ে আঠালো ও একটি পাক বা তারের মতো তৈরি করুন।
২. মুড়ি মেশানো: গুড় আঠালো হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে বা বন্ধ করে তাতে মুড়ি ঢেলে দিন। গুড় ও মুড়ি খুব দ্রুত ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন।
৩. মোয়া তৈরি: গুড়-মুড়ি মেশানো মিশ্রণটি চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে চেপে চেপে গোল মোয়ার আকার দিন।
টিপস
মোয়া বানানোর সময় হাতে সামান্য ঘি অথবা সরিষার তেল মেখে নিলে মুড়ি হাতে আটকে যাবে না। পানি ব্যবহার না করা ভালো। কারণ পানি দিলে মোয়া দ্রুত নরম হয়ে যেতে পারে।