
প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্য গ্রেফতার, প্রবেশপত্র-স্ট্যাম্প ও ব্যাংক চেক উদ্ধার
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৪:৩১

আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। ফাইল ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি, প্রতিমার সাজে পূর্ণতা আর বাতাসে আগমনী সুর। সৃষ্টির আদি থেকে অশুভ বিনাশের যে প্রত্যাশা, সেই বিশ্বাস আর ভক্তির আবহেই বরণ করে নিতে প্রস্তুত বাঙালি। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব।
মায়ের আগমন ঘিরে দীর্ঘ প্রস্তুতি যা চলছিল, তার শেষ পেরেক ঠুকছে আজ। আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তার জন্যে ব্যস্ত সময় পার করছেন কারিগররাও।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গোৎসবের প্রস্তুতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পূজা উদ্যাপন কমিটির নেতারা। জানান, ঢাকায় মোট ২৫৮ টি পূজা মন্ডবে অনুষ্ঠিত হবে এবারের পূজা। এবং সারা বাংলাদেশে তার সংখ্যা যা ৩৩ হাজার ৮৫১ টি।
দেবী দুর্গার আগমন এবার ঘোড়ায় আর গমন হবে নৌকায়। এবারের পূজার বিশেষত্ব হলো তিথি অনুযায়ী, দুর্গাপূজার মহা সপ্তমী থাকছে দুইদিন।
পূজার আনন্দে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যে এবার নিরাপত্তাব্যবস্থায় দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। মন্দিরে মন্দিরে বসানো হয়েছে সিসিটিভি সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বুথ। যেন সাম্প্রদায়িকতা ভুলে পূজার উৎসবের আমেজে মেতে উঠতে পারে পুরো দেশ।