
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২২

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) মরক্কোর রাবাতে অবস্থিত রাজপ্রাসাদে রাজা ষষ্ঠ মোহাম্মদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা মানসুরি। ছবি: রয়টার্স
মরেক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা আল মানসুরি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
মরক্কোর রাজপ্রাসাদ জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে উদার-মধ্যপন্থি দল জয়ী হওয়ার পর নতুন সরকারপ্রধান হিসেবে ফাতিমাকে নিয়োগ দেয়া হয়েছে। ৫০ বছর বয়সী এই নারী দেশটির নগর–পরিকল্পনামন্ত্রী ও মারাকেশ শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সালে রাজার এক উপদেষ্টার উদ্যোগে মানসুরির ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) প্রতিষ্ঠিত হয়েছিল। সামাজিক আধুনিকায়ন ও ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির পক্ষে অবস্থান নিয়ে দলটি তখন থেকেই ইসলামপন্থি ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ (পিজেডি)-র বিপরীতে একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
মরক্কো একটি সাংবিধানিক রাজতন্ত্রের দেশ। প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরের ওপর রাজার ব্যাপক ক্ষমতা রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, প্রতিনিধি পরিষদে সর্বাধিক আসনে জয়ী রাজনৈতিক দল থেকে রাজা সরকারপ্রধান নিয়োগ দেন।
পেশায় আইনজীবী মানসুরি এখন রাজার অনুমোদনের জন্য মন্ত্রিসভার সদস্যদের তালিকা পেশ করবেন। ফাতিমা মানসুরি আরব বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ছিলেন নাজলা বুদেন।
তথ্যসূত্র: রয়টার্স