
কলকাতায় পূজামণ্ডপে হুড়াহুড়িতে পদপিষ্ট বহু, মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৯:৪

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ আরও সংকুচিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ছুঁয়েছে। গত মে মাসের পর এই প্রথম এ পর্যায়ে পৌঁছাল তেলের দাম।
শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য ৩ দশমিক ৯৪ ডলার বা ৩ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৯ দশমিক ৮৬ ডলারে স্থির হয়। ১৯ মে-এর পর এটাই ব্রেন্টের সর্বোচ্চ সমাপনী মূল্য।
একই দিনে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪৪ ডলার বা ৩ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়। গত ১৭ সেপ্টেম্বরের পর এটা ডব্লিউটিআইয়ের সর্বোচ্চ সমাপনী মূল্য।
চলতি সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছে ৪ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ১০ দশমিক ৪ শতাংশ।
গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার গুঞ্জনের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে আগের দরপতন কাটিয়ে আবারও বেড়েছে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম।
ইরান যুদ্ধ আট মাসে গড়িয়েছে। যদিও হামলা পাল্টা হামলার ঘটনা কমেছে। তবে হুমকি পাল্টা হুমকিতে তীব্র উত্তেজনা অব্যাহত রয়েছে। এমনকি যেকোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে।
সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করছে। পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে অস্থিরতা দেখা দিতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা