
ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৯:২৯

সাম্প্রতিক হামলার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধোঁয়া ও আগুনের শিখা উঠতে দেখা যায়। ছবি: রয়টার্স
রিয়াদের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে হুতিরা। এছাড়া, ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন বাহিনীকে লক্ষ্য করে নতুন হামলার দাবি করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জেরেই এসব আক্রমণ বলে দাবি তাদের।
গেল এক সপ্তাহে সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার পরিধি ব্যাপকভাবে বেড়েছে। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর এবার দক্ষিণ-পশ্চিম ইয়েমেনে সৌদি বাহিনীকে লক্ষ্য করে হামলার দাবি তাদের। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রাস আল-আরা ও আল-মাদারিবাহ এলাকায় তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘নির্ভুল’ হামলা চালানো হয়। তবে এসব হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
হুতিরা জানায়, ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জবাবেই এসব আক্রমণ চালানো হচ্ছে। সংঘাত বাড়লে রিয়াদের অবকাঠামোতে দফায় দফায় হামলার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।
ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী নিশ্চিত করছে, আগামী দিনগুলোতেও সৌদি আরবের ভূখণ্ডের গভীরে তাদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি শত্রুপক্ষের বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হবে। আর এর পরিণতি তাদের জন্য ভয়াবহ হবে, ইনশাআল্লাহ।
এদিকে, রাজধানী রিয়াদ লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার এ ঘটনার পর রাজধানীজুড়ে বেশ কয়েকটি বিকট বিস্ফোরণ হয়। তবে বিস্ফোরণের উৎস তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবারের বিবৃতিতে হুতিরা দাবি করেছে, ধাহরানে আরামকোর স্থাপনা, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাজধানীতে আরামকোর একটি তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থা, বেসামরিক নাগরিক ও কর্মীদের সৌদি আরবের বিমানবন্দর এবং তেল স্থাপনা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
এরমধ্যে বুধবার, আঞ্চলিক পরিস্থিতি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের প্রচেষ্টার অংশ হিসেবে নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে আলোচনা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার নিন্দা জানিয়েছেন আল-জাইদি। তার মতে, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।