
রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ৭:৩৩

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। রয়টার্স ফাইল ছবি
সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা অব্যাহত রয়েছে। শনিবার রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার পর দেশটিতে আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বিমানবন্দরে এ হামলা হয়। হামলার পর বিমানবন্দরের ক্ষয়ক্ষতি নিরূপণ এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাই শুরু করেছে কর্তৃপক্ষ।
প্রাথমিক বিবৃতিতে হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।
এছাড়া রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলার ঘটনা নিশ্চিত করেছে জিএসিএ। রোববার (১১ অক্টোবর) বিকেলে চালানো এ হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এর কয়েক ঘণ্টা আগে হুতিসমর্থিত গণমাধ্যম ইয়েমেনের বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানার বিমানবন্দরে বিমান হামলার খবর জানিয়েছিল।
এদিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইত লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী।
এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ কাছের শহর আবহায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে।
গত শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ