
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ৭:৩৫

শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর সেখানে অ্যাম্বুলেন্সদেখা যায়। ছবি: রয়টার্স
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলার পর ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি বাহিনীর সঙ্গে সামরিক অভিযানে যোগ দেয়ার বিষয়টি বিবচনা করছে ওয়াশিংটন।
শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পব লেন, ‘হুতিদের বিরুদ্ধে হামলায় আমরা যোগ দিতে পারি। বিষয়টি পর্যালোচনা করব। সাম্প্রতিক হামলার খবর আমরা মাত্রই পেয়েছি। তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেব। আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব।’
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটি ভয়াবহ ঘটনা।’ তিনি আরও বলেন, ‘সৌদি বাহিনী ভালো যোদ্ধা। তবে আমার মনে হয়, হামলাটি ছিল ভয়াবহ।’
শনিবারের ওই হামলার জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানানো হয়েছে। তবে বিমানবন্দরে হামলার দায় হুতিরা এখনো স্বীকার করেনি।
এদিকে সৌদি আরবে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাসহ সৌদি আরবে হুতিদের সব হামলার তীব্র নিন্দা জানায় ওয়াশিংটন।
রুবিও বলেন, ‘নিন্দনীয় এসব হামলা নিরীহ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ। এসব হামলা এখনই বন্ধ করতে হবে।’
বেশ কিছুদিন ধরেই সৌদি আরব ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে স্থানীয় সময় শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশের নাগরিকসহ বিভিন্ন দেশের মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতির কারণে রিয়াদগামী ফ্লাইট স্থগিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এদিকে, ভ্রমণসংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
সূত্র: গালফ নিউজ