
শিক্ষার্থীদের ‘শারীরিক শাস্তি’ দেয়ার অনুমতি পাচ্ছেন ডেনমার্কের শিক্ষকরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১৪:৩৩

শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। ছবি: সংগৃহীত
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হওয়ার পর দেশটির বিমানবন্দর ব্যবহার না করতে বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
রোববার (১১ অক্টেবর) হুতিদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘ইয়েমেনের সশস্ত্র বাহিনী সব বিমান ও নৌপরিবহন সংস্থা, বিশেষজ্ঞ, কর্মকর্তা-কর্মচারী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করছে।’
ইরান-সমর্থিত এই গোষ্ঠীর মুখপাত্র আরও বলেন, ‘মক্কা ও মদিনার বিমানবন্দর ছাড়া সৌদি আরবের অন্য বিমানবন্দর ও আকাশসীমা হামলার ঝুঁকিতে রয়েছে এবং এগুলো আমাদের বাহিনীর সামরিক অভিযানের ক্ষেত্র হিসেবে বিবেচিত।’
ইসলামের পবিত্রতম দুই শহর মক্কা ও মদিনার বিমানবন্দরকে এ সতর্কতার বাইরে রাখা হয়েছে বলে জানান তিনি।
শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এ ঘটনার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করে সৌদি কর্তৃপক্ষ।
নোটিশ টু এয়ার মিশনস (এনওটিএএম)-এর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার (১১ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ৯টা (বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকবে।
সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন।
সূত্র: গালফ নিউজ, টাইমস অব ইসরাইল