
সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা স্থানীয় সময় সোমবার (৫ অক্টোবর) ডনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে ‘বিপজ্জনক’ বলে নিন্দা জানিয়েছেন; কারণ মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছেন যাতে মনে হয়েছে যে, ইরান লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগোকে—অর্থাৎ একটি অঙ্গরাজ্যের প্রধান শহরগুলোকে ‘ধ্বংস’ করে দিতে পারে। দীর্ঘদিন ধরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সমালোচনা করে আসছেন ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, মধ্যবর্তী নির্বাচনের আগে নেব্রাস্কার গ্র্যান্ড আইল্যান্ডে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচনে ‘বড় ধরনের জয়’ দেখতে চান, কারণ এতে তার প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলোর প্রতি সমর্থন নিশ্চিত হবে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে ‘বিশ্বকে নিরাপদ রাখা’ এবং ‘যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য খুবই সামান্য মূল্য’ হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, ইরান চাইলে একটি শহর ধ্বংস করে দিতে পারে।
ট্রাম্প আরও বলেন, ‘তাদের লস অ্যাঞ্জেলেস ধ্বংস করতে দিন। তাদের সান দিয়েগো ধ্বংস করতে দিন। এটা খুবই সামান্য মূল্য। আর খুব শিগগিরই এটা শেষ হয়ে যাবে।’
ট্রাম্পের এই মন্তব্যের পর ক্যালিফোর্নিয়ার নেতাদের মধ্যে দ্রুত ক্ষোভ দেখা দেয়।
ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম প্রেসিডেন্টকে ‘উন্মাদ ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেন। অন্যদিকে লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেন, শহরটির বিরুদ্ধে এ ধরনের বক্তব্য ‘আমাদের নিরাপত্তাকে সম্ভাব্যভাবে ঝুঁকির মধ্যে ফেলতে পারে’।
ডেমোক্র্যাট মেয়র বাস বলেন, ‘একজন প্রেসিডেন্টের দায়িত্ব হলো দেশকে সুরক্ষিত রাখা, সক্রিয়ভাবে দেশকে হুমকির মুখে ঠেলে দেওয়া বা আমেরিকানদের ওপর হামলাকে উৎসাহিত করা নয়।’
সান দিয়েগোর ডেমোক্র্যাট মেয়র টড গ্লোরিয়াও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেন, “সান দিয়েগো বিসর্জনযোগ্য নয়। আর আমরা কখনোই ‘সামান্য মূল্য’ নই। আপনার (ট্রাম্পের উদ্দেশে) বেপরোয়া যুদ্ধের কথাবার্তা থেকে আমাদের শহরকে দূরে রাখুন।”
সূত্র: সিএনএন