
নির্বাচন কমিশনারকে নিয়ে আন্দোলন কেন আধুনিক ভারতে নজিরবিহীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ২২:৫০

ইরান তার সাউথ পার্স গ্যাসক্ষেত্রের ফেস ১১-এর উন্নয়নকাজ শেষ করেছে। এর মাধ্যমে প্রতিদিন ১০০ কোটি ঘনফুট বা ২ কোটি ৮৩ লাখ ঘনমিটার গ্যাস উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে দেশটি।
ইরানের বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি অংশীদারদের চলে যাওয়ার পর ইরানের নিজস্ব প্রকৌশল সক্ষমতা কাজে লাগিয়ে প্রকল্পটির উন্নয়নকাজ সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘদিনের বিলম্বের পর ফ্রান্সের টোটাল এবং চীনের সিএনপিসিসহ বিদেশি অংশীদাররা প্রকল্প থেকে সরে যায়। এরপর দেশীয় প্রকৌশল ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর নির্ভর করেই কাজ এগিয়ে নেয় ইরান।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, সাউথ পার্সের ফেজ ১১ এই উৎপাদন সক্ষমতা অর্জনের ফলে দেশে জ্বালানি সরবরাহের ভারসাম্যহীনতা কমাতে সহায়তা করবে। একই সঙ্গে শীত মৌসুমে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা জানিয়েছেন।