
রোনালদোর বিদায়েও মেসির মতো আবেগ চান লিনেকার
খেলা ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

অবসরে ভেঙে ক্লাব ফুটবলে ফিরছেন ডেভিড সিলভা। ছবি: রয়টার্স
দীর্ঘ ৩ বছর পর অবসর ভেঙে আবারও ফুটবলে ফিরছেন ডেভিড সিলভা। বুধবার (৭ অক্টোবর) হংকংয়ের ক্লাব সুপ্রিম শা তিন ম্যানচেস্টার সিটি ও স্পেনের সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।
৪০ বছর বয়সী সিলভা ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন দলের সদস্য ছিলেন। স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে প্রাক-মৌসুম অনুশীলনের সময় গুরুতর হাঁটুর চোট পাওয়ার পর ২০২৩ সালের গ্রীষ্মে তিনি ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন।
ক্লাবের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে স্পেনের হয়ে ১২৫ ম্যাচ খেলা সিলভা বলেন, 'সুপ্রিম শা তিনে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত।'
তিনি যোগ করেন, 'আমি হংকংয়ে গিয়ে সেখানকার সংস্কৃতি, মানুষ ও শা তিনের খাবার উপভোগ করার জন্য মুখিয়ে আছি, আর অবশ্যই হংকংয়ের ফুটবলও উপভোগ করতে চাই।'
সুপ্রিম শা তিন গত মৌসুমে হংকং প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছে। বর্তমানে ১১ দলের এই প্রতিযোগিতায় তারা অষ্টম অবস্থানে রয়েছে।
ক্লাবটি জানিয়েছে, 'ডেভিড সিলভা খুব শিগগিরই হংকংয়ে আসবেন। সেখানে মানিয়ে নেওয়া, দলের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়া এবং ম্যাচ খেলার উপযুক্ত ফিটনেসে ফেরার প্রস্তুতি নেওয়ার পর মাঠে তার অভিষেক হবে।
২০১০ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন সিলভা। ক্লাবটিতে ১০ মৌসুম কাটিয়ে তিনি ১১টি বড় শিরোপা জিতেছেন।
তবে ক্লাবটির এই সাফল্যের রেকর্ড বর্তমানে প্রশ্নের মুখে রয়েছে। গত সপ্তাহে প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ১১৪টি অভিযোগ আনা হয়েছে।