
সিইপিজেডে পিকআপের ধাক্কায় ২ পোশাক শ্রমিক নিহত
প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২৩:২৯

কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: সময় সংবাদ
কুষ্টিয়ার কুমারখালীতে একঘণ্টার ব্যবধানে একটি পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারীসহ অন্তত ৩৩ জন আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত কুমারখালী শহরের হলবাজার, আমতলা, ইন্দ্রামোড়সহ বিভিন্ন এলাকায় পথচারীদের কামড় দেয় কুকুরটি। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর একটি কালো রঙের কুকুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে পথচারীদের কামড়াতে থাকে। পরে কুকুরটি আমতলা, হলবাজার, ইদ্রামোড় হয়ে নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল এলাকার হয়তাপাড়ায় দেখা যায়।
আহত মো. রোকনুজ্জামান জানান, তিনি কুমারখালী হলবাজার এলাকায় দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ একটি কালো কুকুর এসে তার পায়ে কামড় দিয়ে চলে যায়। পরে তিনি হাসপাতালে এসে চিকিৎসা নেন।
চড়াইকোল হয়তাপাড়া এলাকার বাসিন্দা আফজাল হোসেন জানান, নামাজ পড়ে বাইরে বের হওয়ার সময় একটি কালো কুকুর তাকে কামড় দিয়ে দৌড়ে চলে যায়। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘দ্রুত কুকুরটিকে শনাক্ত করা না গেলে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সহকারী সার্জন ডা. প্রত্যয় বিশ্বাস জানান, সাড়ে ৭টা পর্যন্ত অন্তত ৩৩ জন কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে যান। তাদের মধ্যে ২৭ জনকে জলাতঙ্কের ভ্যাকসিন দেয়া হয়েছে। অন্যদের বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে হাসপাতালে এসে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। অনেকের শরীরে বড় ধরনের ক্ষত রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাভিদ সারওয়ার বলেন, ‘একটি কুকুরের কামড়ে অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কুকুরটিকে শনাক্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে।’