
চার মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বিবৃতিমধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল উৎস ইসরাইলি দখলদারিত্ব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৩:১২

ড্রোনে ঝুলে নিরাপদ আশ্রয়ে উড়ে যাচ্ছেন ইউক্রেন সেনা। ছবি: সংগৃহীত
বোমায় বিধ্বস্ত একটি স্কুলের ধ্বংসস্তূপের নিচে ছোট এক গর্তে দীর্ঘ আট মাস ধরে আটকে ছিলেন তিনি। জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে নিজের ছুরি দিয়ে পচে যাওয়া পা-টি কেটে বাদ দিয়েছিলেন নিজেই। অবশেষে অলৌকিক ও নজিরবিহীন এক অভিযানে আকাশপথে বিশাল এক ড্রোনের সঙ্গে ঝুলিয়ে উদ্ধার করা হলো ইউক্রেনীয় পদাতিক সেনা কোস্তিয়ান্তিন ভ্লাসেনকোকে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন ব্যবহার করে কোনো সেনাকে অক্ষত অবস্থায় আকাশপথে উদ্ধারের এটিই প্রথম ঘটনা।
৪৯ বছর বয়সী এই সেনা গত বছরের ফেব্রুয়ারিতে রুশ ড্রোন হামলায় শুরুতেই বাঁ পা হারান। একই হামলায় তার ডান পা-ও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ফলে হামাগুড়ি দেওয়ার সক্ষমতাও হারিয়ে ফেলেন তিনি। কোনো উপায় না দেখে প্রায় তিন মাস পর, পচন ধরা ও হাড় বেরিয়ে আসা ডান পা-টি নিজের পকেট ছুরি দিয়ে কেটে বাদ দেন তিনি এবং রক্তপাত ঠেকাতে ক্ষতে ব্যান্ডেজ বাঁধেন।
অবশেষে গত ৪ অক্টোবর এক নজিরবিহীন উদ্ধার অভিযান চালায় ইউক্রেনীয় বাহিনী। ছয় পাখার একটি বিশাল ও ভারী ড্রোনের সঙ্গে নিরাপত্তা বেল্টে ভ্লাসেনকোকে আটকে প্রায় ৭০ মিটার উঁচুতে তুলে নেওয়া হয়। এরপর শত্রুপক্ষের নজর এড়িয়ে ১৫ কিলোমিটার দূরের একটি নিরাপদ স্থানে তাকে উড়িয়ে নিয়ে যায় ড্রোনটি।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির যুদ্ধক্ষেত্রগুলো এখন কার্যত ড্রোনের দখলে, যা 'কিল জোন' হিসেবে পরিচিত। সেখানে মানুষের সামান্যতম নড়াচড়াও ডেকে আনে তাৎক্ষণিক মৃত্যু। এমন পরিস্থিতিতে আটকে পড়া সেনাকে সশরীরে গিয়ে উদ্ধার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ভ্লাসেনকোর এমন উদ্ধার অভিযান সামরিক কৌশলে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল।
বর্তমানে খারকিভের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভ্লাসেনকো। জীবনের মুখোমুখি দাঁড়ানো সেই দুঃসহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, 'আমি নিজেকে মানসিকভাবে কবরই দিয়ে ফেলেছিলাম। ব্যান্ডেজে মোড়ানো পা দুটোর দিকে তাকিয়ে ভেবেছিলাম, বেঁচে ফেরার আর কোনো পথ নেই।'
ইউক্রেনীয় সামরিক বাহিনী ভ্লাসেনকোর এই উদ্ধার অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং ড্রোনে ধারণ করা উদ্ধারকাজের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।