
সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে বিশেষ ছাড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯:৩৭

ভারত থেকে সার্ভারে প্রবেশসহ বেশ কয়েকটি নিরাপত্তা ঝুঁকি শনাক্ত হওয়ায় অনলাইন পেমেন্ট গেটওয়ে ডিজিপে’কে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) থেকে বিচ্ছিন্ন করেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্টের নিয়মিত পরিদর্শনে ডিজিপে’র কার্যক্রমে প্রযোজ্য নির্দেশনা পরিপালনে বেশ কয়েকটি ঘাটতি পাওয়া গেছে। বিশেষ করে দেশের বাইরে থেকে আর্থিক লেনদেনের সার্ভার পরিচালনার বিষয়টিকে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হিসেবে বিবেচনা করছে কেন্দ্রীয় ব্যাংক।
নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, সুরক্ষা এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
এরইমধ্যে প্রতিষ্ঠানটিকে চিহ্নিত সমস্যাগুলো সমাধানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে দেশের পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং এনপিএসবির মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন লেনদেন নিশ্চিত করতে নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডিজিপের সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ডিজিপে ব্র্যান্ড নামে পরিচিত প্রতিষ্ঠানটি মূলত মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট সেবা দিয়ে আসছে। ২০২৩ সালে বাংলাদেশ ব্যাংক থেকে পেমেন্ট সিস্টেম অপারেটর (পিএসও) লাইসেন্স পায় প্রতিষ্ঠানটি।