
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থেকে পিছু হটলেন ট্রাম্প, স্বস্তি পেল ভারত-চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৮:০

হুতি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। ছবি: সংগৃহীত
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে কায়রোগামী একটি যাত্রীবাহী বিমান লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী হুতিরা।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ৬১২ নম্বর ফ্লাইটটি কায়রোর উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় হুতি বিদ্রোহীরা বিমানবন্দর লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে।
তিনি জানান, ক্ষেপণাস্ত্র দুটি উড়োজাহাজ থেকে প্রায় ৫০০ মিটার দূরে এবং রানওয়ের মাঝামাঝি অংশ থেকে প্রায় ১০০ মিটার দূরে আঘাত হানে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আল-ইরিয়ানি এ হামলাকে ‘শুধু একটি বেসামরিক বিমানবন্দরে হামলা নয়, বরং যাত্রী ও বিমানকর্মীদের জীবন, আকাশপথে চলাচলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন।
এদিকে হুতি ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে লড়াই অব্যাহত রয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) তাইজ শহরের দক্ষিণে আল-মিসরাখ জেলার ধি আল-বারিহ ও জাবা এলাকায় হুতি অবস্থানে দুটি বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তাইজ সামরিক কমান্ডের এক ইয়েমেনি সামরিক সূত্র।
অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া একটি ড্রোন জোট বাহিনী প্রতিহত ও ধ্বংস করেছে।
এ ছাড়া গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে দেশটির প্রেসিডেন্ট প্রাসাদ আল-মাশিক লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেন সরকার। তবে হতাহতদের পরিচয় জানানো হয়নি।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড