
হাম উপসর্গে আরও ৫ মৃত্যু
স্বাস্থ্য
স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১৫:৪৮

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২৩১ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
সব মিলিয়ে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ হাজার ৩৩৬ জনে।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৩০ জন রোগী এসেছে।
অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ জন রোগী ভর্তি হয়েছে। এই সমেয় ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
প্রাসঙ্গিক: