
রবীন্দ্রনাথের ছবি অবমাননার পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২১:১১

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, ফাইল ছবি
দেশের যেসব জায়গায় চিকিৎসকের সংকট রয়েছে সেখানেই পোস্টিং দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সপ্তম বার্ষিক সম্মেলনে এই কথা জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে বর্তমানে খুব জটিল অস্ত্রোপচারও হচ্ছে। চিকিৎসকরা অতীতে তাদের সফলতা প্রমাণ করেছেন। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে। এটা আমার জন্য স্থায়ী না। আমি আপনাদের জন্য করবো। আমি সবসময় আপনাদের ও আমার মানুষগুলোর জন্য চিন্তা করি।’
দেশের সক্ষমতা যদি পুরোপুরি ব্যবহার করা গেলে অনেক উন্নয়ন সম্ভব বলেও জানান সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকদের সাহায্যে তাদের ডেডিকেশনে ৭০ এর বেশি রেডিও থেরাপি মেশিন দিতে পেরেছি।
যেখানে যেখানে চিকিৎসক দরকার আমরা সেখানে পাঠাবো।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আপনারা ডাক্তার আমি লেবার। সবাই সবার সেক্টরে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ডাক্তাররা পুরো মানবজাতির জন্য অতি প্রয়োজনীয়। বিদেশে কনফারেন্সে বলি আমাদের চিকিৎসকদের আন্ডারস্টিমেট করবেন না। লিভার ট্রান্সপ্ল্যান্ট, কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেন ডাক্তাররা। সামনে রোবটিক সার্জারিতেও যাবে।’
তিনি বলেন, ‘দেশ স্বাধীন না করলে আজ আপনারা ডাক্তার হয়ে এখানে বসতে পারতেন না। জেলা প্রশাসক কিংবা বিচারক কেউ হতে পারতেন না। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে রক্ত টগবগ করে উঠেছিল। দেশটার প্রতি সবার দায়িত্ব রয়েছে।’
কয়েকদিনের মধ্যে কিছু চিকিৎসক ও টেকনোলোজিস্টকে ট্রেনিংয়ের জন্য পাঠাবেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘একাত্তরের প্রেম নিয়ে দেশের মানুষ ও আপনাদের জন্য কাজ করবো। আপনারা সমাজের সেরা ব্যক্তি। আপনারা সামনে থাকবেন। পেছন থেকে আমি সব করে যাবো।’