
নারায়ণগঞ্জে স্ত্রীকে নিয়ে দুর্গাপূজার আনন্দে মাতলেন মার্কিন রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৬

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ রোববার, ১৮ অক্টোবর ২০২৬।
‘আমরা তো কিছুক্ষণ আলোচনা করে চলে যাব, কিন্তু গ্রামে আমাদের মায়েরা কীভাবে বাঁচবে? যদি ডাক্তাররা একটু সচেতন না হন, তবে এই দরিদ্র দেশের মানুষগুলো বিছানায় তিলে তিলে মারা যাবে, তাদের দেখার কেউ থাকবে না।’ ব্রেস্ট ক্যানসার (স্তন ক্যানসার) নিয়ে আয়োজিত এক সেমিনারে এভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১৮ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রেস্ট ক্যানসার কেবল একটি শারীরিক ব্যাধি নয়, এটি নারীদের মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত করে ফেলে। প্রাতিষ্ঠানিকভাবে হেলথ ওয়েলবিং সেন্টারগুলোর মাধ্যমে সরকার প্রান্তিক পর্যায় পর্যন্ত স্ক্রিনিং সেবা পৌঁছে দেয়ার কাজ করছে। তবে ভবন তৈরি, সরঞ্জাম কেনা ও চিকিৎসক নিয়োগের মতো প্রক্রিয়াগুলো সময়সাপেক্ষ।
চিকিৎসকদের সমাজের ‘শ্রেষ্ঠ সন্তান’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা বছরে অন্তত দু-তিন দিন ছুটি নিয়ে নিজের গ্রামে যান। গ্রামের মা-বোনদের ডেকে ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ ও নিজে নিজে পরীক্ষা করার (সেলফ স্ক্রিনিং) সঠিক নিয়মটা বুঝিয়ে দিন। শুধু মিটিং-সেমিনার বা টিভিতে খবর দিয়ে গ্রামের এই অসচেতন নারীদের বাঁচানো সম্ভব নয়।’
বক্তব্যের একপর্যায়ে ৩৩ বছর আগের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগঘন হয়ে পড়েন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ১৯৯২ সালে সংসদ সদস্য থাকাকালে গ্রামের এক তরুণী স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে অত্যন্ত সংকোচের সঙ্গে তার কাছে আসেন। সময়মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানোর ফলে সেই নারী এখনও সুস্থ আছেন। তবে গ্রামগঞ্জের অসংখ্য নারী এখনও সামাজিক সংকোচের কারণে রোগটি গোপন রাখেন এবং শেষ পর্যন্ত বিনা চিকিৎসায় প্রাণ হারান।
প্রকৃতি ও আধুনিক জীবনযাত্রার অভ্যাসের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী আরও বলেন, প্রাকৃতিক নিয়ম পরিহার করে কৃত্রিমতার দিকে ঝুঁকে পড়ার কারণে বিশ্বজুড়েই এই রোগের প্রকোপ বাড়ছে। ওয়েস্টার্ন লাইফস্টাইল ও প্রকৃতির বিরুদ্ধে যাওয়ার পরিণতি হিসেবে এই রোগ ভয়াবহ আকার ধারণ করছে।
নারী চিকিৎসকদের প্রতি ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে বিশেষ সমিতি গঠন করে দেশের বিভিন্ন প্রান্তে সচেতনতামূলক প্রচারণা চালানোর তাগিদ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা, ক্যানসার বিশেষজ্ঞ ও স্বাস্থ্য খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।