
বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১৬:৪৭

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৮৮ জন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকা সিটির বাইরের হাসপাতালে একজন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে দুজন এবং সিলেটে একজন চিকিৎসাধীন ছিল। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৩৪৮ জনের মৃত্যু হলো।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ২ হাজার ৮৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৩১ জন। এ ছাড়া ঢাকার সিটি করপোরেশন এলাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯৫ জন।
ঢাকার বাইরে বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনায়, ২৯০ জন। এ ছাড়া রাজশাহীতে ২০০, বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, ময়মনসিংহে ৯৩, সিলেটে ১৫ এবং রংপুরে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১২ হাজার ৪০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ২৬ জন।