
সুনামগঞ্জে মাদক নিয়ে সংবাদ করায় সাংবাদিককে কুপিয়ে জখম
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ২:২

কক্সবাজারের টেকনাফে অপহৃত সাইমুল ইসলাম সিফাত (১২) নামের এক মাদ্রাসাছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।
গ্রেফতার ব্যক্তিরা হলেন টেকনাফের কচ্ছপিয়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে জাকির হোসেন (৩৫) এবং পানখালী এলাকার মৃত নুর আহমদের ছেলে ফরিদ আলম (২৮)।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, উখিয়া থানায় গত বুধবার (১৪ অক্টোবর) করা একটি নিখোঁজ সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে মাদ্রাসাছাত্রটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৫-এর একটি আভিযানিক দল। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে অপহৃত মাদ্রাসাছাত্র সাইমুল ইসলাম সিফাতকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ও ফরিদ আলমকে গ্রেফতার করা হয়। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, উদ্ধার হওয়া শিক্ষার্থী এবং গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।